• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন”

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ৮৩ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লায় দায়ের হওয়া একাধিক জি আর মামলা চলমান থাকলেও অভিযুক্তদের ধারাবাহিক অপরাধ, হুমকি ও ষড়যন্ত্র থামছে না-এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র। তিনি দাবি করেছেন, আইনি পদক্ষেপ গ্রহণ ও একাধিক দফায় লিখিত অভিযোগ দেওয়ার পরও কাঙ্ক্ষিত নিরাপত্তা ও প্রতিকার মিলছে না।

কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড ইসলামপুরের বাসিন্দা পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, তার দায়ের করা মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া একটি মামলার এফআইআর নম্বর ৪১ (জি আর ৮৫০, তারিখ : ১৪.১১.২০২৪) এবং অপর একটি দস্যুতা মামলার এফআইআর নম্বর ৫১ (জি আর ৮১২, তারিখ : ১৬.১০.২০২৫) তদন্তাধীন রয়েছে।

তিনি অভিযোগ করেন, ২০১৭ সালের ৩ মে থেকে শুরু করে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক জিডি করেছেন। পেশাগত কাজে বাধা, চাঁদা দাবি, হামলা, অস্ত্র প্রদর্শন ও প্রকাশ্যে মারধরের মতো ঘটনার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। এমনকি মোটরসাইকেলে হেলমেটধারী দুর্বৃত্তরা পথরোধ করে তাকে আহত করে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়-এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান।

ভুক্তভোগীর দাবি, গ্রেপ্তার হওয়া দু’জন আসামির পরও অপরাধচক্রের সহযোগীরা বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় লিখিত অভিযোগ ও স্মারকলিপি দিয়েছেন বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে মানবাধিকার কর্মী ও “মানবাধিকার খবর”-এর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, “একজন সাংবাদিক আইনের আশ্রয় নেওয়ার পরও যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা উদ্বেগজনক। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।”

অন্যদিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আসামিদের অনেকেই স্থান পরিবর্তন করায় গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর দাবি, আইনের সঠিক প্রয়োগ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত হলে নাগরিক নিরাপত্তা ও আইনের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category