• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

কাতারে মার্কিন রাডার ধ্বংসের দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক / / ৮৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা কাতারে অবস্থিত একটি কৌশলগত মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং ভারত মহাসাগরে একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজে হামলা চালিয়েছে।

বুধবার (০৪ মার্চ) সংস্থাটি জানায়, এসব পদক্ষেপ তাদের প্রতিশোধমূলক অভিযানের ধারাবাহিক অংশ।

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, কাতারের আল উবেইদে অবস্থিত একটি এন/এফপিএস-১৩২ কৌশলগত রাডার সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। প্রকাশিত স্যাটেলাইট ছবিতে রাডার স্থাপনার ধ্বংসের চিত্র দেখানো হয়েছে বলেও দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) পরিচালিত অভিযানে রাডারটি পুরোপুরি অকার্যকর হয়ে যায়। এর আগে, রাডারের উত্তরাংশে আঘাত হানা হলেও সেটি আংশিক সচল ছিল, পরবর্তীতে নৌবাহিনীর চূড়ান্ত অভিযানে তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

আইআরজিসি আরও দাবি করে, ‘এর আগে, আমিরাত ও জর্ডানে দুটি থাড রাডার ব্যবস্থাও লক্ষ্যবস্তু করা হয়েছে।’

পৃথক এক ঘোষণায় আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী ভারত মহাসাগরে ইরানের উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ার, যা একটি সরবরাহ জাহাজ থেকে জ্বালানি নিচ্ছিল, সেটিতে হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে কাদর-৩৮০ ও তালাইয়েহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এতে দুই জাহাজের ডেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সমুদ্রের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বলে দাবি করা হয়েছে।

আরেক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে জানায়, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে তা ‘সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর সম্পূর্ণ পতন’ ডেকে আনতে পারে। একই সঙ্গে তারা অভিযোগ করে, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় দেশগুলোর বেসামরিক স্থাপনাকে সামরিক আড়াল হিসেবে ব্যবহার করছে এবং এসব কার্যক্রম তাদের নিবিড় নজরদারিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category