শনিবার (মার্চ) লন্ডনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার বিরুদ্ধে এবং তা বন্ধের দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভে তিনি এই আহ্বান জানান। বিক্ষোভকারীদের সামনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে তার একটি বিবৃতি পড়ে শোনানো হয়।
করবিন তার বক্তব্যে ২০০৩ সালের ইরাক আক্রমণের সময় হওয়া ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তখন অনেক মানুষ সেই যুদ্ধের বিরোধিতা করলেও তাদের কথা উপেক্ষা করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, “অনেক দিন ধরেই যুক্তরাজ্য অন্ধভাবে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে আসছে; যখন তারা বিশ্বজুড়ে বিপর্যয়কর সামরিক হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে।”







