• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ

সিরাজগঞ্জে সাইদুর রহমান বাচ্চুকে ঘিরে বাড়ছে পৌরবাসীর প্রত্যাশা

মো. জুয়েল হোসেন / ৫৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ পৌরশহরের অলিগলি থেকে শুরু করে রাজনীতির আড্ডা—সবখানেই এখন একটি নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের লড়াই-সংগ্রামের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখে তিনি এখন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। সিরাজগঞ্জ পৌরবাসী তাকে আসন্ন নির্বাচনে মেয়র হিসেবে দেখার জোরালো দাবি তুলছেন।

​রাজনীতির মাঠ থেকে সামাজিক উদ্যোগ—দীর্ঘ সময় ধরে সিরাজগঞ্জে সক্রিয় ভূমিকা রাখায় সাইদুর রহমান বাচ্চু এখন জনমনে বিশেষ জায়গা করে নিয়েছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং ব্যবসায়িক স্থিতিশীলতা রক্ষায় তার ভূমিকার কারণে তিনি এখন আলোচনার কেন্দ্রে।

স্থানীয়দের একটি বড় অংশ মনে করেন, শহরের সুশৃঙ্খল পরিবেশ ও টেকসই উন্নয়নের জন্য তার মতো একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতার প্রয়োজন।

​গত কয়েক বছরে সিরাজগঞ্জের বিভিন্ন সংকটে সাইদুর রহমান বাচ্চুর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তাল রাজনৈতিক পরিস্থিতির সময় ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তিনি সবসময় উদ্যোগী ভূমিকা নিয়েছেন। বিভিন্ন পাড়া বা মহল্লার মধ্যে সৃষ্ট ছোট-বড় সংঘাত নিরসনে তিনি ঝুঁকি নিয়ে মধ্যস্থতা করেছেন এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান বের করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এবং জেলা পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

​নিজের এই জনপ্রিয়তা এবং মেয়রের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে সাইদুর রহমান বাচ্চু বেশ ইতিবাচক। তিনি বলেন, ​”রাজনীতি মানে শুধু ক্ষমতা বা দলীয় কর্মসূচি নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। আমি সবসময় চেয়েছি একটি সুষ্ঠু রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।”

​পৌরবাসী মনে করেন, শহরের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সাইদুর রহমান বাচ্চুর বিকল্প নেই। আগামী দিনে সুযোগ পেলে তিনি সিরাজগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category