• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ

ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

অনলাইন ডেস্ক / / ৮৪ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

টানা ৯ দিন ধরে চলছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। তবে ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল সরকার দেশটিতে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে বলে অভিযোগ তুলেছেন ভারতীয় সাংবাদিক ব্রজ মোহন সিং। সংবাদমাধ্যম দ্য কারেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কখনো কখনো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে।

এর মধ্যে বারবার নিরাপদ বলা হলেও বাঙ্কারের ভেতরেই অনেক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে, সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করতে হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে উল্লেখ করে ব্রজ মোহন সিং বলেন, ‘সরকার আপনাকে কিছুই জানাবে না। যেখানে ম/রদেহ রয়েছে, সেই হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে, সেটিও আমরা অনেক সময় জানতে পারি না।’

সাংবাদিক সিং আরো বলেন, ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার চিত্র ধারণেও বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে।

তবে এ বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত হতাহতের তথ্য প্রকাশ করেনি এবং সাংবাদিকের এই দাবির ব্যাপারেও কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category