• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই 

কার্যালয়ে বসে অবৈধ ব্যবসার সমঝোতার চেষ্টা করলো বিএনপি-ছাত্রদল; সংঘর্ষে আহত ৮

নিজস্ব প্রতিবেদক / / ৪৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

উপজেলায় পাইন্দংয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনায় আহতরা হলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯), নাহিন (২০) এবং ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা নিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়।

ছাত্রদল নেতা রিয়াদ বলেন, ‘বৈঠকের নামে ডেকে তাদের ওপর হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন আহত হন।’

জসিম উদ্দিন বলেন, ‘ছাত্রদলের কিছু সদস্য মাদক ও অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত। এসব কাজে না জড়াতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।’

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী জানান, পাইন্দং এলাকায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে বিরোধ রয়েছে। তবে বৈঠকে কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category