• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড শাখার রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল 

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / / ২৯ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল ১৪ মার্চ,২৪ রমজান, শনিবার বিকেলে দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বায়তুল মাল সম্পাদক ও ৩৯ নং ওয়ার্ড আমিরে জামায়াত মোঃ ওসমান গনি।

আলোচক অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ শাহেদ , ওয়ার্ড বি এম সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস।

অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জানিয়ে ও রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মোজাম্মেল হক, মোঃ আব্দুর রহমান টিপু,যুব জামায়াত ওয়ার্ড আলীশাহ পাড়া পূর্বের সভাপতি মিজানুর রহমান টিপু, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ রেজাউল ইসলাম রিয়াদ, জামায়াতে ইসলামীর যুব নেতা মোঃ মাসুম হোসাইন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য ওসমান গনি বলেন, রমজান হচ্ছে মোত্তাকিদের জন্য আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার ও নেয়ামত স্বরুপ।
রমজানের তাকওয়া অর্জন করতে আগামীর মানবিক রাষ্ট্র গঠন ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করার দৃঢ় আহ্বান জানিয়েছেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণে কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category