• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

দেবিদ্বারে বিএনপি নেতা আবুল কালাম আজাদের তিন দশকের রাজনৈতিক পথচলা

জহির মারুফ দেবিদ্বার কুমিল্লা / / ২৫ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাকসার (মুন্সি বাড়ি) এলাকার বাসিন্দা মো. আবুল কালাম আজাদ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি মৃত বীর মুক্তিযোদ্ধা শরাফ উদ্দিন আহমদের পুত্র। রাজনৈতিক জীবনের শুরু থেকেই দলীয় আদর্শকে ধারণ করে মাঠ রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানান তিনি।

জানা যায়, ১৯৮৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাত্র দুই টাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৮ সালে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের ইন্টারমিডিয়েট শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন আবুল কালাম আজাদ। এরপর ১৯৯১ সালে ছাত্রদলের দেবিদ্বার উপজেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে যুবদলের থানা শাখার যুগ্ম আহ্বায়ক এবং ১৯৯৬ সালে একই শাখার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। ওই বছরের ডিসেম্বর মাসে যুবদলের থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এর পর দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকেন তিনি। ২০২৪ সালে দেবিদ্বারের জনপ্রিয় নেতা ও সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী তাকে বিএনপি দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবিত কমিটিতে অন্তর্ভুক্ত করে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুমোদনের জন্য পাঠান বলে জানা গেছে।

আবুল কালাম আজাদ দাবি করেন, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় দলীয় স্বার্থান্বেষী মহল ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই রাজনীতি করে যাচ্ছেন।

আবুল কালাম আজাদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে তাকে দীর্ঘদিন গ্রামছাড়া থাকতে হয়েছে। এমনকি অসুস্থ মায়ের পাশে থেকেও সেবা করার সুযোগ পাননি। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর এক রাতে বাবা-মায়ের কবর জিয়ারত করতে বাড়িতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়। সে সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাটি প্রতিহত করেন।

আবুল কালাম আজাদের দাবি, ওই ঘটনার পর তৎকালীন সংসদ সদস্যের নেতৃত্বে গভীর রাতে তার বাড়িসহ এলাকার ১৭টি পরিবারের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় দেবিদ্বার থানা পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।

আবুল কালাম আজাদ বলেন, আমি যতদিন বেঁচে থাকব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করে যাব। দলের আদর্শ রক্ষায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category