• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু

অনলাইন ডেস্ক / / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই আজ মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকার মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে।

গতকাল সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একদিনের মধ্যে আইসিইউ চালুর আশ্বাস দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইসিইউ ইউনিটটি পুনরায় চালু করা হয়।

সম্প্রতি হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বেডসংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় অনেককে ফ্লোর ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এ অবস্থায় গুরুতর অসুস্থ এক শিশুর মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী মধ্যরাতে হাসপাতালে ছুটে যান। এ সময় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সুযোগ-সুবিধার কিছু সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসা সেবায় কোনো অবহেলা নেই। তিনি জানান, ইআরপিপি প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় গ্লোবাল ফান্ডের সহায়তায় স্থাপিত আইসিইউটি বন্ধ ছিল। তবে দ্রুত চিকিৎসক, এনেস্থেটিস্ট ও প্রয়োজনীয় জনবল সংযুক্ত করে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থান থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) এবং একজন এনেস্থেটিস্টকে সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। আইসিইউর বেড ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত করে ৫ শয্যার ইউনিটটি এখন জরুরি সেবা প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এ দিকে হাসপাতালটির শয্যাসংখ্যা মাত্র ১০০ হওয়ায় এবং এখানে হাম ছাড়াও জলাতঙ্ক, এইডস ও টিটেনাসসহ বিভিন্ন সংক্রামক রোগের রোগী ভর্তি থাকায় অতিরিক্ত চাপ মোকাবিলায় পার্শ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category