• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম

অনলাইন ডেস্ক / / ৪২ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

রাষ্ট্রীয় দায়িত্বে মনোযোগ দিতে দলীয় পদ ছাড়লেন মীর শাহে আলম

রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে ২২ মার্চ তারিখে জারি করা এক অফিস আদেশে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দলীয় পদে থাকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মীর শাহে আলম। দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই তিনি এ সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করা হয়েছে।

একই আদেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category