• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

৩৬ বছর ধরে কাবা প্রাঙ্গণে তারাবিতে কোরআন খতম করছেন শায়খ আল-সুদাইস

অনলাইন ডেস্ক / / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মক্কার পবিত্র মসজিদুল হারামে টানা ৩৬ বছর ধরে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম করছেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাতের তারাবিতে তিনি এ মহৎ খতম সম্পন্ন করবেন।

শায়খ আল-সুদাইস পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৪ সাল থেকে তিনি টানা ৪৩ বছর এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্বে আছেন।

জানা যায়, মাত্র ২২ বছর বয়সে ১৯৮৪ সালের মে মাসে শায়খ আল-সুদাইস খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে তিনি প্রধান ইমাম হন। সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের রাজকীয় আদেশে তিনি এই পদে নিযুক্ত হন। মসজিদুল হারামের সবচেয়ে কম বয়সী ইমাম হিসেবে প্রথমবার আসর নামাজের ইমামতি করেন তিনি।

২০১২ সালে (১৪৩৩ হিজরি) তিনি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান এবং ২০১৪ সালে প্রথমবার মসজিদে নববিতে ইমামতি করেন। ২০২৬ সালে মসজিদুল হারামে তাঁর তারাবির নামাজে কোরআন খতমের ৩৬তম বছর পূর্ণ হবে। প্রতি বছরের মতো এবারও তিনি সুন্দর কণ্ঠে দীর্ঘ সময় দোয়া করবেন।

শায়খ আল-সুদাইস ১৩৭৯ হিজরি (১৯৬০ সালের ১০ ফেব্রুয়ারি) সৌদি আরবের কাসিম অঞ্চলের বুকাইরায় জন্মগ্রহণ করেন। তিনি বনু আসাদ বিন রবিয়াহ বিন নাজার গোত্রের আনজা শাখার সন্তান। শৈশব থেকেই উত্তম আচার-ব্যবহারের জন্য পরিচিত ছিলেন।

বাবা-মায়ের অনুপ্রেরণায় মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। পরবর্তীকালে রিয়াদের মাদরাসায় প্রাথমিক পড়াশোনা শেষে ১৯৭৯ সালে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৮৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উসুলুল ফিকাহ বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ১৯৯৫ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য, শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করা শায়খ আল-সুদাইস ১৯৯৫ সালে দুবাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে বর্ষসেরা ইসলামী ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category