• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

অবৈধ বাস কাউন্টার সরাতে ৭ দিনের সময় দিলো ডিএমপি

অনলাইন ডেস্ক / / ৫৪ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে শহরের ভেতরে থাকা অনুমোদনহীন সব আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সাত দিনের সময় বেঁধে দিয়ে ডিএমপি সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (০৫ এপ্রিল) ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ারের সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত সব আন্ত জেলা বাস মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন বা রুট পারমিট ব্যতীত পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টারগুলো অপসারণ করা প্রয়োজন।

অনুমোদনহীন অবৈধভাবে আন্ত জেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী ওঠা-নামা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার ফলে মহানগরে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহানগরে রাত্রিকালেও ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।’

এই অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ) ব্যতীত অন্য কোনো স্থানে ওই কার্যক্রম পরিচালনা না করাসহ মহানগরের বিভিন্ন স্থানে যেসব আন্ত জেলা নাইট কোচ কাউন্টার রয়েছে, তা সংশ্লিষ্ট সবাইকে স্ব-উদ্যোগে অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৭, ৪৭, ৮২, ৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান বলে ডিএমপির ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা (কারাদণ্ড-অর্থদণ্ড বা রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category