• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

আমরা ফ্যাসিবাদী সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক / / ৫০ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

‘‎যে সংবিধান ফ্যাসিবাদী সংবিধান, সে সংবিধান আমরা চাই না’ বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

‎তিনি বলেন, একাত্তরের সংবিধান শেখ মুজিবের সংবিধান। এই সংবিধান ভারতীয় সংবিধান। এই সংবিধানের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট সরকার হয়েছিল। এই সংবিধানের কারণে জুলাই ২৪শে অসংখ্য ভাই শহীদ হয়েছে। এই সংবিধানের কারণে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ঘরছাড়া ছিল। এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি।

আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদর উপজেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

নাসীরুদ্দীন আরও বলেন, এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।

তিনি বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা নামে-বেনামে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে গাছের সঙ্গে বেঁধে আটক রেখে প্রশাসনের কাছে হস্তান্তরের কথাও উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে বিভিন্ন স্থানে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category