আজ বুধবার বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে যে, বিদ্যুৎ কেন্দ্রে একটি প্রজেক্টাইল আঘাতের খবর দিয়েছে ইরান।
সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহতও হননি। তবে তারা সতর্ক করে বলেছে যে, এমন হামলা তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি তৈরি করতে পারে।







