• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

মুসলিম বিশ্বের জন্য লড়ছে ইরান: সামরিক মুখপাত্র

অনলাইন ডেস্ক / / ৪৪ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের মুখে ইরান শুধু নিজের প্রতিরক্ষা নয়, বরং পুরো অঞ্চল ও মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য লড়াই করছে।

শনিবার খতম আল-আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বক্তব্যে, হরমুজ প্রণালীর পরিস্থিতি মোকাবিলায় সংযত আচরণ করছে।

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য আমাদের ভূখণ্ড ও পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। এখন আপনারা এর ফলাফল দেখতে পাচ্ছেন—আমরা শক্তির ভাষায় কথা বলছি।’

জোলফাকারি আরও বলেন, শত্রুদের পরাজিত করার পথ হলো ‘প্রতিরোধ’। তার মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আরও বাড়বে এবং তাদের ঘাঁটিগুলো ধ্বংসের মুখে পড়বে।

তিনি ইসলামী বিপ্লবকে একটি শক্তিশালী ও গভীরভাবে প্রোথিত বৃক্ষের সঙ্গে তুলনা করে বলেন, এটি এখন অটল অবস্থানে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, ‘আমরা শোকাহত, কিন্তু ক্লান্ত নই। আমাদের ক্ষতিই আমাদের শক্তিতে পরিণত হয়েছে।’

ইরানি এই সামরিক কর্মকর্তা আরও বলেন, ইরান ও তার সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং শত্রুদের কোনো ‘ষড়যন্ত্র’ সফল হতে দেওয়া হবে না।

তিনি দাবি করেন, প্রতিরোধের মাধ্যমেই শত্রুদের পরাজয়ের কৌশল আয়ত্ত করা হয়েছে এবং শক্তির ভারসাম্য ইতোমধ্যে বদলে গেছে।

জোলফাকারি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সম্ভাবনা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এই সংঘাত চলবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল-অধিকৃত অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা আঘাত হানছে।

সূত্র: প্রেস টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category