• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হলে, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে

অনলাইন ডেস্ক / / ২৬ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

দিনভর ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছিলেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পরিণতি গুরুতর হতে পারে।

এবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা হয়, তাহলে হরমুজ প্রণালী ‘সম্পূর্ণভাবে’ বন্ধ করে দেওয়া হবে এবং স্থাপনাগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা পুনরায় চালু করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে ‘ব্যাপকভাবে লক্ষ্যবস্তু’ করা হবে। পাশাপাশি, এই অঞ্চলে মার্কিন শেয়ারধারী কোম্পানিগুলোকেও ‘সম্পূর্ণ ধ্বংস’ করার হুমকি দেওয়া হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category