প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। আমি যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সামনাসামনি ডা. জুবাইদা রহমান, জাইমা রহমানের সঙ্গে কথা হয়েছিল।’
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে হাজার গুন বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান।
আমিনুল হক বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমেও সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে ছিলেন।