• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক / / ৩৮ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণে এক হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের একজন কমান্ডারসহ আরও দুই সদস্যকে হত্যা করেছে।

এক বিবৃতিতে বলা হয়, মাজদাল সেলেম এলাকায় চালানো বিমান হামলায় আবু খলিল বারজি নামের ওই কমান্ডার এবং হিজবুল্লাহর আরও দুই সদস্য নিহত হন।

ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অতিরিক্ত হামলা চালিয়েছে।

তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সর্বশেষ এই উত্তেজনা শুরুর পর থেকে লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শতাধিক শিশু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category