• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

সংবিধান সংশোধন নয়, ৩১ দফায় সংস্কারের কথা বলা হয়েছে: শিশির মনির

অনলাইন ডেস্ক / / ৬০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা বর্তমানে কেবল ‘জুলাই সনদ’-এই বিদ্যমান। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হতে হলে গণভোট এবং জাতীয় নির্বাচন-উভয় বিষয়কেই সমানভাবে গুরুত্ব দিতে হবে।

আজ বুধবার (০১ এপ্রিল) এক অনুষ্ঠানে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, আগামী জাতীয় নির্বাচন যে এখন হবে, তার উল্লেখ জুলাই সনদ ছাড়া আর কোথাও নেই। ফলে বর্তমান প্রেক্ষাপটে যদি আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তবে গণভোট ও নির্বাচন-দুটিকেই যথাযথভাবে মেনে নিয়ে এগোতে হবে।

বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও উল্লেখ করেন, দলটির ঘোষিত ৩১ দফায় সংবিধান ‘সংস্কারের’ কথা স্পষ্ট করা হয়েছে। সেখানে সংবিধান ‘সংশোধন’ নিয়ে কোনো কথা বলা হয়নি। তার মতে, বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংস্কার ও সংশোধনীর মধ্যকার এই পার্থক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনি কাঠামোর মধ্যে সামঞ্জস্য বিধানের প্রয়োজনীয়তা তুলে ধরে এই আইনজীবী আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সংবিধানের কাঠামোগত পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category