বুধবার (১ এপ্রিল) দূতাবাস থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে যে, যেকোনো ধরনের সামরিক তৎপরতা, মিসাইল বা ড্রোন হামলা কিংবা হামলা প্রতিহত করার দৃশ্য ভিডিও বা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া এ সংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা আদান-প্রদান করা সৌদি আরবে আইনত দণ্ডনীয় অপরাধ।
দূতাবাস সূত্র জানায়, মিসাইল বা ড্রোন মাটিতে পড়ার পর এর ধ্বংসাবশেষের ছবি তোলা বা প্রচার করার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।







