• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন মঞ্জুর

অনলাইন ডেস্ক / / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুরে ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তার এ জামিন মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। এসময় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category