• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ

নিজস্ব প্রতিবেদক / / ১২ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণ, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১ এপ্রিল’২৬) নৌবাহিনীর একটি টহল দল কুতুবদিয়ার লেমশীখালি এলাকার অদূরে ভোলা খালের নিকটবর্তী তীর থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার এবং ৪৯৫ বস্তা সিমেন্ট জব্দ করে।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর অভিযান টিম জানতে পারে যে, লেমশীখালি এলাকায় একটি চক্র মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের প্রেক্ষিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করে।

গতকাল রাত আনুমানিক ৩টায় নৌবাহিনীর একটি টহল দল লেমশীখালি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের তীরবর্তী স্থানে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নোঙর করা অবস্থায় শনাক্ত করে। ট্রলারের কাছে গিয়ে কোনো মাঝি বা মাল্লা না থাকায় সেটি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ৪৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত ট্রলার ও সিমেন্ট পরবর্তীতে কুতুবদিয়া থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category