• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা হানি ট্র্যাপে ফেলে চাঁদাবাজি: কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪, মোটরসাইকেল উদ্ধার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বোর্ডসভার পর আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সুনামগঞ্জে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০ দিনক্ষণ চূড়ান্তের পরও জাতিসংঘে হরমুজ নিয়ে ভোট হচ্ছে না শনিবারও

বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা!

অনলাইন ডেস্ক / / ১২ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে ১৯ জুলাই নির্ধারিত ফাইনালের আগেই টিকিটের মূল্য দেখে হতবাক হয়ে পড়েছেন সমর্থকরা। ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম পৌঁছেছে প্রায় ১০,৯৯০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকার সমান। এমন উচ্চমূল্য বিশ্বের বেশিরভাগ দেশের দর্শকদের নাগালের বাইরে চলে গেছে।

শুধু ফাইনাল নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলোর টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা এবং তৃতীয় ক্যাটাগরির টিকিট প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে, যা সাধারণ সমর্থকদের মধ্যে আরও অসন্তোষ তৈরি করেছে। এই নীতির বিরুদ্ধে অভিযোগও জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)।

টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়েছে। লটারি পদ্ধতি এবং ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থায় অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকিট পাননি। প্রযুক্তিগত ত্রুটি, ভুল কিউ এবং ওয়েবসাইটে প্রবেশে সমস্যার অভিযোগও উঠেছে। ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এ প্রবেশের চেষ্টাও অনেকের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভ স্পষ্ট। কেউ বলছেন, “এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা অসম্ভব,” আবার কেউ অভিযোগ করেছেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও টিকিট পাওয়া যায়নি, উপরন্তু দামও হঠাৎ বেড়ে যাচ্ছে।”

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের টিকিটের দামও সমানভাবে সমালোচনার মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category