• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

বাহরাইনে ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসীকে চট্টগ্রামে দাফন

অনলাইন ডেস্ক / / ৫০ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি এস এম তারেক আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামে। আজ দুপুরে নগরীর হালিশহরে জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে এই রেমিট্যান্স যোদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর হালিশহরের নয়াবাজার এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার তার মরদেহ দেশে পৌঁছায় এবং পরিবারের কাছে হস্তান্তরের পর শনিবার সকালে চট্টগ্রামে আনা হয়।

গত ২ মার্চ ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাহরাইনে পড়লে তারেক আলীর মৃত্যু হয়। ওই একই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হন।

নিহত তারেক আলীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তবে পরিবার নিয়ে তিনি নগরীর হালিশহরে বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। প্রায় দেড় বছর আগে তিনি শেষবারের মতো দেশে এসেছিলেন। তারেক আলী দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। দেশটির রাজধানী মানামার কাছে ‘দ্রাইডক’ নামের একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন তিনি।

জানাজার আগে স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান তূর্য বলেন, প্রবাসে কঠোর পরিশ্রম করে তারেক আলী পরিবার ও স্বজনদের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category