• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা হানি ট্র্যাপে ফেলে চাঁদাবাজি: কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪, মোটরসাইকেল উদ্ধার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বোর্ডসভার পর আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সুনামগঞ্জে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০ দিনক্ষণ চূড়ান্তের পরও জাতিসংঘে হরমুজ নিয়ে ভোট হচ্ছে না শনিবারও

সহসাই ইরানের থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া যাচ্ছে না: মার্কিন গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক / / ২৩ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালির ওপর থেকে ইরান সহসাই তাদের নিয়ন্ত্রণ সরাবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমন বার্তা দিয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনগুলোর বরাত দিয়ে তিনটি সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির জন্য এই মুহূর্তে তেহরানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো এই জলপথটির ওপর তাদের নিয়ন্ত্রণ।

এই গোয়েন্দা মূল্যায়ন বলছে, বিশ্ববাজারে তেলের দাম চড়া রেখে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধে বাধ্য করতেই তেহরান এমন কৌশল নিয়েছে। উল্লেখ্য, পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ ইতোমধ্যে মার্কিন ভোটারদের কাছে অজনপ্রিয় হয়ে উঠেছে।

প্রতিবেদনগুলোতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরানের সামরিক শক্তি ধ্বংস করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই যুদ্ধ উল্টো তাদের আঞ্চলিক প্রভাব বাড়িয়ে দিতে পারে। কারণ, এই সংকটের মাধ্যমে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ নৌপথটির শ্বাসরোধ করতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category