• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা হানি ট্র্যাপে ফেলে চাঁদাবাজি: কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪, মোটরসাইকেল উদ্ধার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বোর্ডসভার পর আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সুনামগঞ্জে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০ দিনক্ষণ চূড়ান্তের পরও জাতিসংঘে হরমুজ নিয়ে ভোট হচ্ছে না শনিবারও

সিরাজগঞ্জে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / / ২৫ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরের ঈদের বকশিস্ দেওয়ার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এক যুবককে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। হত্যা মামলা দায়েরের পর তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত ২০ মার্চ চাঁদরাতে পৌনে ৮টার দিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ সালামি দিচ্ছে বলে সড়াতৈল গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল রানাকে সিএনজি চালিত অটোরিকশায় একদল দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে শনিবার ঈদের দিনদুপুরে একই ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে সোহেল রানার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে ওই ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category