• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামকে সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে চসিক কাজ করে যাচ্ছে –সিটি মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / / ২০ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে নাগরিকদের সচেতনতা এবং সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।”

মেয়র গতকাল ( শনিবার)বিকেলে নগরীর ও.আর. নিজাম রোডস্থ চট্টগ্রাম হেলথ পয়েন্ট হাসপাতাল সংলগ্ন কার্যালয়ে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন ।

মেয়র বলেন, নগরবাসীর দোরগোড়ায় সাশ্রয়ী মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। ডেভ কেয়ার ফাউন্ডেশন’-এর এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী।

ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সময়ে অসংক্রামক রোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব, যা স্বাস্থ্যখাতের ওপর চাপ কমাতে সহায়ক হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, ডা. সেখ ফজলে রাব্বি, ডাঃ ম. রমিজ উদ্দিন চৌধুরী এবং ডাঃ খুরশিদ জামিল চৌধুরী। আয়োজকরা জানান, ‘সু-স্বাস্থ্য’ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category