• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

চুক্তিতে রাজি না হলে ইরানকে ধ্বংস করে তেল দখল করব: ট্রাম্প

অনলাইন ডেস্ক / / ১৮ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটির তেল সম্পদ দখল করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান যদি দ্রুত কোনো সমঝোতায় না আসে তবে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে সবকিছু উড়িয়ে দেওয়া হবে।

এই চরম হুমকির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, কিছু ইরানি কর্মকর্তা বর্তমানে আলোচনার টেবিলে রয়েছেন এবং আগামী সোমবারের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি বারবার নাকচ করা হয়েছে।

ইরানি কর্মকর্তাদের মতে, চুক্তির বিষয়ে ট্রাম্প এর আগেও যেসব দাবি করেছিলেন তার কোনো বাস্তব ভিত্তি ছিল না। মূলত চাপ সৃষ্টি করতেই ট্রাম্প এমন আক্রমণাত্মক মন্তব্য করছেন বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category