• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

পাবনার চাটমোহরে পবিত্র ইস্টার সানডে পালিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি / / ২৬ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার পালিত হলো পবিত্র ইস্টার সানডে। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের দিন এবং খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস বলা হয় এই দিন কে।

চাটমোহর উপজেলার মথুরাপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শৈবাল রোজারিও জানান, এই দিনে যিশু খ্রিষ্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে খ্রিস্ট ধর্মালম্বীদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশু খ্রিষ্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন বা পুনরুত্থান ঘটে। যিশু খ্রিষ্টের পুনরুত্থানের এই রবিবার কেই ইস্টার সানডে বা পুনরুত্থান রবিবার বলা হয়।

২১ মার্চের পর যখন আকাশে প্রথম দেখা যায় পূর্ণ চাঁদ, তার পরের রবিবার পালন করা হয় ইস্টার। মূলত: গ্রেগরিয়ান এবং জুলিয়ান ক্যালেন্ডার সহ বেশ কয়েকটি দিনপঞ্জিকার হিসেব মিলিয়ে বের করা হয় ইস্টারের তারিখ, যা ৪ এপ্রিল থেকে ৮ মে’র মধ্যে যেকোনও সময় হতে পারে। এ বছর ৫ এপ্রিল পালিত হলো ইস্টার সানডে।

দিনটি খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য উৎসবের। ৪০ দিনের প্রায়শ্চিত্তকাল বা রোজা শেষে ইস্টার সানডে তাদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। তাই, দিনটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিনটি উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) ভোরে চাটমোহর উপজেলার মথুরাপুর, ফৈলজানা, হরিপুর এবং পৌর সদরের ১৫ টি গ্রামের ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর প্রার্থনা সংগীত ‘সমাবেত কয়ার’, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

উপাসনা অনুষ্ঠানে খ্রিষ্ট ধর্মের অনুসারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category