• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

অনলাইন ডেস্ক / / ৪৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

দুই সপ্তাহের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত।

বুধবার (৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, চলমান সংঘাত ইতিমধ্যেই ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যব্যবস্থাকেও ব্যাহত করেছে।

ভারত জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কমানোর জন্য দ্রুত সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে হরমুজ প্রণালির স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতসহ বহু দেশই এই পথের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করছে। ফলে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল ও বৈশ্বিক বাণিজ্য প্রবাহ বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি।

প্রসঙ্গত, ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ‘দুই সপ্তাহের জন্য’ ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে সম্মত হয়েছেন। আর কিছু শর্ত দিয়ে ইরানও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category