• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

‘এটা শাহবাগ চত্বর না’—যে কারণে হাসনাতকে বললেন স্পিকার

অনলাইন ডেস্ক / / ৩৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন। এসময় তাকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘সংসদ কোনো আন্দোলনের ময়দান নয়। এখানে নিয়ম মেনে কথা বলতে হবে। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর না, এটা সংসদ)।’

আজ শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ পাসের সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিলের সংশোধনী নিয়ে বিরোধী দলের আপত্তির মুখে একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন হাসনাত আবদুল্লাহ। তখন স্পিকার তাকে থামিয়ে দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আবদুল্লাহ। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর এখানে মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। নোটিশ দেবেন, আমরা সেই নোটিশের ওপর সিদ্ধান্ত দেব।’

বর্তমান সংসদের পরিবেশকে ‘বিরল’ উল্লেখ করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যরা, এই সংসদে ৯০টি বিল পাস করা হয়েছে, একটি মাত্র বাকি। সরকারি ও বিরোধী দলের মধ্যে যে চমৎকার সমঝোতা দেখা যাচ্ছে, তা সংসদীয় ইতিহাসে বিরল।’

অতীতের সংসদগুলোর তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘অতীতের সংসদগুলোতে কী ধরনের অশ্লীল বাক্যবিনিময় হতো, তা পুরোনো সদস্যদের কাছে জানলে বুঝবেন। সেই তুলনায় এই সংসদের শুরুটা অনেক ভালো হয়েছে।’

বিরোধী দলের আপত্তির পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, তা পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন, সরকার নিশ্চয়ই তা বিবেচনা করবে। আমরা এই সহযোগিতার মনোভাব (স্পিরিট অব কো-অপারেশন) নিয়ে সামনে এগোতে চাই।’

সংসদে বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে স্পিকার আরও বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভিন্নতা। স্পিকার হিসেবে আমি আপনাদের নিশ্চিত করতে পারি, বিরোধী দল যেন তাদের ন্যায্য অধিকার পায়, তা দেখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category