• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

মুরাদনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ৫টি ল্যাপটপসহ বিপুল মালামাল লুট

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ৬০ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এক প্রবাসী ইব্রাহিমের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পালাসুতা চৌমুহনী জাহাঙ্গীর সুপার মার্কেট সংলগ্ন বারেক মিয়ার বাড়িতে এই ঘটনা জানাজানি হয়।

ডাকাত দল ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, ৫টি ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বারেক মিয়ার পরিবারের সদস্যরা জরুরি প্রয়োজনে বাড়িতে তালা দিয়ে বাইরে যান। শুক্রবার বিকেল ৩টার দিকে প্রতিবেশীরা বাড়ির গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, ঘরের পাচ টি আলমারি ও আসবাবপত্র তছনছ হয়ে পড়ে আছে। প্রাথমিক তথ্যানুযায়ী, ডাকাতরা ঘর থেকে মূল্যবান ৫টি ল্যাপটপ, নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কারসহ দামী মালামাল লুট সহ প্রায় ১৮ লক্ষ টাকার মালাম নিয়েছেন। বলে জানান।

​ এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, পরিবারটি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
​এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category