• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ২

নওগাঁ প্রতিনিধি / / ৩৬ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে দুইজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ) সন্ধ্যা ৭ টার দিকে পত্নীতলা থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলার নজিপুর পৌরসভার ভূতপাড়া এলাকায় মহেষপুর গ্রামের মোঃ মোহাতাব মন্ডলের ছেলে মোঃ নুরুজ্জামান ওরফে ছোটন (৩৬) এবং একই গ্রামের মৃত অহির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল খালেক (৩৫)কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে,মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category