সেইসঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক।
তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান।
তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।’ এরদোগান বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে।
তিনি আরও বলেন, তুরস্ক যেভাবে কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে।







