• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি

অনলাইন ডেস্ক / / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দখলদার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও ইতালি একে-অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম (অস্ত্র) এবং প্রযুক্তি গবেষণা আদান-প্রদান করে।

ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে।”

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোয় ইসরায়েলের সঙ্গে ইউরোপের দেশগুলোর দূরত্ব বাড়ছে। ইতালির আগে স্পেনও ইসরায়েলে যুদ্ধাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এখন ইতালিও একই পথে হাঁটল।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category