• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত আজাদ হোসেন কবির ৩৮ নং ওয়ার্ডে উন্নয়ন ফোরাম আয়োজিত বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এস এস সি বিদায় সংবর্ধনা-২০২৬ ও দোয়া মাহফিল সম্পন্ন লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুমিল্লা সদর দক্ষিণে লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে তেল বিক্রির দায়ে  লালমাই ফিলিং স্টেশন নামক একটি পাম্পকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল ১৫ এপ্রিল, ২০২৬ তারিখ রাত ০৯:০০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  সুজন চন্দ্র রায় প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

তদন্তকালে উক্ত ফিলিং স্টেশনে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়, যার মধ্যে রয়েছে, কৃত্রিম  মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তেল সরবরাহ না করা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রয় করা। বিধিবহির্ভূত ও অনিরাপদ পাত্রে (খোলা বোতল বা কন্টেইনার) জ্বালানি তেল বিক্রয় করা।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন: শাহরিয়ার ভুঁইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (ট্যাগ অফিসার)।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম। আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

অভিযান শেষে জানানো হয় যে, জ্বালানি তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং ঝুঁকিপূর্ণ পাত্রে তেল সরবরাহ করা—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। এটি জননিরাপত্তার জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি ভোক্তা অধিকারের চরম লঙ্ঘন।

সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, জ্বালানি তেলসহ যেকোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। জনস্বার্থে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category