এইসব টি-শার্টে স্প্যানিশ ভাষায় লেখা ছিল যার অর্থ ‘লড়াই বা সংগ্রাম কর একজন ইরানির মত’ এবং এর পাশে ফার্সি ভাষায় লেখা রয়েছে, ‘মোবারেজেহ কুন’ অর্থাৎ ‘সংগ্রাম কর’ ও শীর্ষক স্প্যানিশ ভাষার শ্লোগান যার অর্থ ‘যুদ্ধের ময়দানের শিক্ষকরা’।
ব্রাজিলের শিক্ষকরা এই টি-শার্ট পরে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে অন্যায়-অবিচার ও চাপের বিরুদ্ধে সংগ্রাম এখন বিশ্বব্যাপী জনপ্রিয় আন্দোলন ও পেশাজীবী সংগঠনগুলোর জন্য আদর্শ বা মডেলে রূপ নিয়েছে।
উল্লেখ্য দক্ষিণ আমেরিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে মার্কিন সাম্রাজ্যবাদী ও ইসরায়েলি উপনিবেশবাদী নীতির কঠোর সমালোচক দেশ ও সরকারগুলোর মধ্যে ব্রাজিল শীর্ষস্থানীয়।







