• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবার ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠলো সোমালিয়া

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা হবে আত্মঘাতী: তেহরানের জুমার খতিব

অনলাইন ডেস্ক / / ১৩ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইরানের ওপর কোনো দেশের হামলা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। একই সঙ্গে ওয়াশিংটনের কোনো প্রতিশ্রুতি বা আচরণকে বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) তেহরানে জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ খাতামি বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়ে ইরানের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “ইসলামী বিপ্লবের ভিত অত্যন্ত শক্তিশালী। কেউ যদি হামলার দুঃসাহস দেখায়ও, তবে তাতে কোনো লাভ হবে না; বিপ্লব তার আপন মহিমায় টিকে থাকবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে খাতামি বলেন, বিশ্ব নেতাদের মধ্যে ট্রাম্পের মতো মিথ্যাচারে অভ্যস্ত ব্যক্তি বিরল। তিনি নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা বক্তব্য ছড়ান। তাই এমন ব্যক্তির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা এবং কোনো ইতিবাচক প্রত্যাশা না রাখাই বুদ্ধিমানের কাজ।

সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনার প্রসঙ্গ টেনে তিনি ইরানি প্রতিনিধিদের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। খতিব বলেন, ওয়াশিংটন যখনই আলোচনার টেবিলে অন্যায্য ও অতিরিক্ত দাবি উত্থাপন করেছে, তখনই ইরানি প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করে সভা বর্জন করেছেন। এটিই ইরানের প্রকৃত শক্তি। খাতামির মতে, ওয়াশিংটন রণক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা এখন কূটনীতির টেবিলে আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

খুতবায় তিনি ইরানের সর্বোচ্চ নেতার উদ্ধৃতি দিয়ে সতর্ক করে বলেন, শত্রুর আপাত হাসি বা বন্ধুসুলভ আচরণকে কখনোই বিশ্বাস করা উচিত নয়-বিশেষ করে সেটি যদি হয় ট্রাম্পের মতো কোনো পক্ষ থেকে। তিনি সাফ জানিয়ে দেন, দেশের মানুষের সম্মান ক্ষুণ্ণ করে বা কোনো অপমানজনক শর্ত মেনে নিয়ে ইরান কোনো আলোচনায় অংশ নেবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের ওপর হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪০ দিনব্যাপী পাল্টাপাল্টি সামরিক অভিযান চলে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও গত ২১ এপ্রিলের দীর্ঘ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category