• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে জিম্মি করে মালামাল লুট, সন্দেহভাজন আটক ১

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ৪৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লার চান্দিনা উপজেলায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে একটি প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

মুখোশ পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ ভুক্তভোগী প্রবাসী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

ডাকাতরা নগদ প্রায় দেড় লক্ষ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন আটক
ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আল-আমিন পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশের অভিযান অব্যাহত চান্দিনা থানা পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category