• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

‘জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার’

অনলাইন ডেস্ক / / ৩৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার, যা আজ রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিদ্ধান্তটির কঠোর বিরোধিতা করেছেন।

গতকাল শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম সরাসরি অভিযোগ করেন, জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার!

বিশ্ববাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে তুলে ধরে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলেও তিনি ইঙ্গিত করেন।

সরকারি ঘোষণায় দেখা যায়, অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২০ টাকা। একইভাবে পেট্রোলের দাম ১৯ টাকা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ১৩৫ টাকা, যা পূর্বে ছিল ১১৬ টাকা। ডিজেল ও কেরোসিনের দামও কম নয়— ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেলের দাম ছিল ১০০ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা।

যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সমন্বয় করা হয়েছে। সরকারের এই ব্যাখ্যা সত্ত্বেও বিরোধী মহল এটিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ হিসেবে দেখছে।

উল্লেখ্য, সব মিলিয়ে জ্বালানি দামের এই আকস্মিক বৃদ্ধি দেশের অর্থনীতি ও জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category