• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

‘নিরাপত্তা উদ্বেগের’ কারণে প্রতিনিধিদলের নেতৃত্বে পরিবর্তন: ট্রাম্প

অনলাইন ডেস্ক / / ২২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রান-যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত ইসলামাবাদ বৈঠকে বড় রদবদল নিয়ে এলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সফরে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সেই সফর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মারাত্মক ‌‘নিরাপত্তা উদ্বেগের’ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি সচিব ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার থেকে শুরু হতে যাওয়া এই স্পর্শকাতর আলোচনায় ভ্যান্সই থাকছেন প্রধান মুখ। তবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সব জল্পনার অবসান ঘটিয়ে বলেন, ‘শুধুমাত্র নিরাপত্তার খাতিরেই জেডি সেখানে যাচ্ছেন না। তিনি একজন অসাধারণ মানুষ।’

ইরানের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই জেডি ভ্যান্সের এই সফর বাতিল হওয়াকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। ভ্যান্সের পরিবর্তে এখন কে মার্কিন প্রতিনিধিদলের হাল ধরবেন, তা নিয়ে ওয়াশিংটনে তোড়জোড় চললেও নিরাপত্তার বিষয়টিই এখন সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category