• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

শিক্ষার্থী ভিসা নিয়ে জরুরি সতর্কতা জানালো মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক / / ২৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, পড়াশোনা ছেড়ে দেওয়া বা ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, ‘আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি (প্রোগ্রাম অব স্টাডি) থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।’

ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা হারানোর বিষয়েও সতর্ক করেছে দূতাবাস। এ ব্যাপারে পোস্টে বলা হয়, ‘এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন আপনি। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান (স্টুডেন্ট স্ট্যাটাস) বজায় রাখুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category