• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

সংরক্ষিত নারী আসনে জামায়াত থেকে জোটের কে কতটি পেল, কারা বাদ গেল

অনলাইন ডেস্ক / / ৩১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রাপ্ত ৭৭টি আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন হিসেবে মোট ১৩টি আসন বরাদ্দ পেয়েছে জোটটি।

প্রাপ্ত আসন অনুপাতে জামায়াতে ইসলামী এককভাবে ১২টি সংরক্ষিত নারী আসনের দাবিদার হলেও দলটি নিজে নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের মধ্যে বণ্টন করা হয়েছে বলে জানা গেছে।

জোট সূত্রে জানা যায়, এসব আসনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস একটি করে আসন পাচ্ছে।

শনিবার (১৯ এপ্রিল) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র আরও জানায়, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের তিনজন নারীকে অন্তর্ভুক্ত করার বিষয়ও রয়েছে।

দলীয় সূত্র দাবি করেছে, মনোনয়ন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ যাচাই-বাছাই ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট নেতার জন্য কোটা রাখা হয়নি বলেও জানানো হয়।

এদিকে জানা গেছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী, যিনি পূর্বে সংসদ সদস্য ছিলেন, এবার মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন। একইভাবে মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়ার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত তালিকায় রাখা হয়নি। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তার ভাই ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category