• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

আনুমানিক ০২ লক্ষ টাকা মূল্যমানের ৪৫ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী র‌্যাববের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক / / ৪৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

অদ্য ১৯/০৪/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭:৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেনসিডিল, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার টাকা), সহ একজন নারী’কে আটক করে। আটককৃত নারীর নাম মোছা: মাহফুজা খাতুন (২৮), পিতা- শাহজাহান হোসেন, সাং— খোশালপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে।

র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category