• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত স্বামী ও স্ত্রী কারাগারে 

নিজস্ব প্রতিবেদক / / ৩৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২০ এপ্রিল) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত, রংপুরে আত্মসমর্পণের পর বিচারক মো. বদরুল আলম ভূঞা তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্তকৃত) মো. শামসুল ইসলাম (৫৫) এবং তাঁর স্ত্রী মোছা. মায়া ইসলাম (৪৫)।

২০১৮ সালে তাজহাট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করে। গত ৩১ মার্চ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। উভয়কে পৃথক দুটি ধারায় ১ বছর ও ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। উভয়কে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত যাবতীয় সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

রায়ের সময় পলাতক থাকলেও সোমবার সাজাপ্রাপ্ত এই দম্পতি আদালতে আত্মসমর্পণ করেন। মামলার বাদী ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ। আদালত উভয়কে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category