• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

মিঠাপুকুরে ৮ম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক / / ১০২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৮নং চেংমারী ইউনিয়নে এক কিশোর অপরাধীর অনৈতিক কাজের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে এক ব্যবসায়ী পরিবার। তবে ঘটনার পর প্রকৃত ভুক্তভোগীদের প্রতিকার না দিয়ে পুলিশ উল্টো অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী, চলমান এসএসসি পরীক্ষার্থী ও একজন নৈশপ্রহরীর বিরুদ্ধে মামলা নিয়েছেন। তদন্ত ছাড়াই পুলিশের এই মামলা নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগীর অভিযোগ, গত (১৬ এপ্রিল) দুপুরে পশ্চিম তিলকপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের নাতি ও তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ জিহাদ ইসলাম (১২) বাইসাইকেলযোগে তালিমগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে অভিযুক্ত জাহিদ মিয়া কর্তৃক এক অপরিচিত মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করলে জাহিদ তাকে মারধর করে।

​বিকেলে ব্যবসায়ী নজরুল ইসলাম তার ছেলে শিমুল রানা (১৬) ও ভাতিজাসহ হোসেন বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত জাহিদ, সেরাজুল, নওশা, হেলাল ও মেহেদী হাসানসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শিমুল রানাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং তার পকেটে থাকা ব্যবসার ১ লাখ ৫ হাজার টাকা ও একটি দামী স্মার্টফোন ছিনিয়ে নেয়। আহত শিমুল রানা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

​পরে ভুক্তভোগী নজরুল থানায় অভিযোগ দিলেও পুলিশ উল্টো অভিযুক্ত মেহেদী হাসানের করা একটি পাল্টা মামলা রেকর্ড করেন। সেই মামলায় ১২ বছর বয়সী শিশু জিহাদ ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া ২১ এপ্রিল থেকে চলমান এসএসসি পরীক্ষার শিক্ষার্থী রিফাত এবং ঘটনার সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা তালিমগঞ্জ বাজারের নৈশপ্রহরী মোকসেদকেও আসামি করা হয়েছে।

​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “কোনো ধরনের প্রাথমিক তদন্ত ছাড়াই পুলিশ একজন শিশু এবং এসএসসি পরীক্ষার্থীর নামে মামলা নিল কীভাবে? রিফাতের পরীক্ষা চলছে, এই মিথ্যা মামলার কারণে তার পুরো শিক্ষা জীবন ধ্বংস হয়ে যেতে পারে।” তারা আরও জানান, নৈশপ্রহরী মোকসেদ ঘটনার সময় ঘটনাস্থলেই ছিলেন না।

​ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, আমরা হামলার শিকার হয়ে বিচার চাইতে থানায় গেলাম, কিন্তু পুলিশ আমাদের অভিযোগ গুরুত্ব না দিয়ে উল্টো আমার মাসুম নাতি ও পরীক্ষার্থী রিফাতের নামে মামলা নিল। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।

​অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকলে আদালতে চূড়ান্ত চার্জশীট পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অহেতুক হয়রানি করা হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category