কোতয়ালী মডেল থানা ও ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির পৃথক দু”টি অভিযান পরিচালনা করে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। সংরাইশ এলাকার মাদক ব্যবসায়ী মোঃ শান্ত”কে ১৩০ (একশত ত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন ও ঘোড়ামারার মোঃ রফিক(৫৮)কে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
জানা যায় যে, গত ২০/০৪/২০২৬ ইং তারিখ অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা এর নির্দেশে কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি এলাকায় ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির আইসি মিজানুর রহমান্ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউপিস্থ ঘোরামারা এলাকার মেহরাজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ রফিক(৫৮), পিতা- মৃত-আবু মিয়া , মাতা: মৃত-জইদুরী খাতুন-স্থায়ী: গ্রাম- সোন্দরা, উপজেলা/থানা- রামগঞ্জ, জেলা –লক্ষ্মীপুর বর্তমান: (গ্রাম-ঘোড়ামারা শ্বশুর শামসু মিয়ার বাড়ি) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা কে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এছাড়াও ইং ২০/০৪/২০২৬ তারিখ রাতে অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা এর নির্দেশে কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ শান্ত নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় সাকিনে তাহের ম্যানশন এর গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ শান্ত(৩১), পিতা- মৃত ওয়াসিম, মাতা: শাহিনা বেগম-স্থায়ী: গ্রাম- সংরাইশ (২১৫/৩) , থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে ১৩০ (একশত ত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে উল্লেখিত ইয়াবা গুলো বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামী মোঃ শান্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী, তার নামে পূর্বেও চান্দিনা থানায় ০১ টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।