চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন আজ মঙ্গলবার দুপুরে জলাবদ্ধতা নিরসন অল্পে ৩৯নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ মাট্টেল্লা খাল এবং আশেপাশের নালা-নর্দমা,ড্রেন পরিস্কার পরিছন্নতা কাজের তদারকি সরজমিনে পরিদর্শনে আসেন।
এসময় তিনি এলাকাবাসী কে নির্দিষ্ট ময়লা আবর্জনা নালা- নর্দমা ও ড্রেনে না ফেলতে বিশেষ ভাবে অনুরোধ জানান।
তিনি আরো বলেন, শীঘ্রই দক্ষিণ হালিশহরের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আকমল আলী রোডস্থ মাট্টেল্লা খাল ও সিমেন্ট ক্রসিং এলাকায় ৭ নং খালটি দ্রুত সংস্কার করা সহ অলি- গলিতে ড্রেনের উপর অবৈধ স্লেভ, স্থাপনা উচ্ছেদ করে এলাকাবাসী কে পরিচ্ছন্ন নগর উপহার দিতে নিরালস কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনকালে মেয়রের সাথে চসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা, ওয়ার্ড সুপারভাইজার, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল,নগর বিএনপির সাবেক সদস্য নূরুজ্জামান কন্ট্রাক্টর, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী , ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান ।
এছাড়া ও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ শরীফ, মোঃ নওশাদ হোসেন, মোঃ আলমগীর,নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ হোসেন টিটু সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, তাঁতীদল কৃষক দল জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মেয়রের সাথে চসিকের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিবর্গ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র নগরীর ৩৬ নং ওয়ার্ডের নাছির খাল,৩৮ নং ওয়ার্ডের মহেশ খাল, ৪০ নং ওয়ার্ডের সাইলো খাল,৭ নম্বর খাল এবং ৪১ নং ওয়ার্ডের গুপ্ত খাল,মাইজপাড়া ,৪০ নং ওয়ার্ডের মুসলিমা বাদ খালের অবস্থা সরজমিনে পরিদর্শন করে চসিকের সুপারভাইজারদের জরুরী ভিত্তিতে পরিস্কার পরিচ্ছন্ন কাজের নির্দেশ দেন।