• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা, সংসদ নেতার আসনে না বসে পেছনে বসলেন তারেক রহমান ‘ইরানের মজুত মিসাইল ও ড্রোন দিয়ে বছরের পর বছর যুদ্ধ চালানো সম্ভব’ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা রাজা চার্লস ট্রাম্পের চাচাতো ভাই, শুনে প্রেসিডেন্ট বললেন—‘ওয়াও!’ প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে

অনলাইন ডেস্ক / / ২২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী শাখার রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল হিসাব করে এবং ইরানের ওপর হামলা চালাতে চায়, তাহলে এবার বিপ্লবী গার্ডের নৌবাহিনী তাদের নতুন কৌশল ব্যবহার করবে।

মঙ্গলবার সন্ধ্যায় মিনাব শহরের শহীদ স্মৃতিস্তম্ভে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্যে শত্রুদের সতর্ক করে বলেন, প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দিয়ে দেই।

আকবরজাদে আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে নৌবাহিনী তাদের নতুন সক্ষমতা ব্যবহার করবে।

তিনি সম্ভাব্য হুমকির মোকাবেলায় বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল সিদ্ধান্ত নেয় এবং ইসলামী ইরানের ওপর আক্রমণ করে, তাহলে বিপ্লবী গার্ডের নৌবাহিনী তাদের নতুন কৌশল—যার মধ্যে উন্নত লক্ষ্য নির্ধারণ প্রযুক্তিও রয়েছে—ব্যবহার করবে এবং ‘অপরাধী শাসনব্যবস্থার বিশাল যুদ্ধজাহাজগুলোকে’ নিজেদের ক্রোধের আগুনে পুড়িয়ে অচল করে দেবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আবার কোনো আগ্রাসন চালালে, ইসলামী প্রজাতন্ত্র ইরান অন্যান্য প্রতিরোধ ফ্রন্টগুলোতেও তাদের শক্তির বিভিন্ন উপকরণ ব্যবহার করবে।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category