• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা

অনলাইন ডেস্ক / / ৩১ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখল করে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়ন বাতিল করা হয়। এর প্রতিবাদে তারা দুপুর দেড়টার দিকে এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের আগেই সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

অন্যদিকে, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন থেকে সরে আসেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category